কারণ ক্লাস ৮ শুধু আরেকটা ক্লাস না।
এটাই সেই বছর, যার উপর নির্ভর করে আপনার সন্তানের পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি কতটা শক্ত হবে।
এখন নিজেকে সৎভাবে একটা প্রশ্ন করুন।
আপনি কি চান, ভবিষ্যতে আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার কিংবা অন্য কোনো ভালো পেশায় যাক?
যদি চান, তাহলে আজকের এই সময়টাকে অবহেলা করার সুযোগ নেই।
কারণ সামনে বার্ষিক পরীক্ষা।
আর এই পরীক্ষার ফলাফল শুধু রিপোর্ট কার্ডের কয়েকটা নম্বর না।
অনেক স্কুলে নবম শ্রেণিতে বিভাগ (Science, Commerce, Arts) নির্ধারণের ক্ষেত্রে আগের ফলাফলকে গুরুত্ব দেওয়া হয়।
যদি ফলাফল সন্তোষজনক না হয়, তাহলে আপনার সন্তানের পছন্দের বিভাগে পড়ার সুযোগও সীমিত হয়ে যেতে পারে।
⚠️ আর একটা বিষয় মাথায় রাখুন।
বর্তমান শিক্ষাব্যবস্থায় পরীক্ষাগুলো আগের তুলনায় অনেক বেশি বিশ্লেষণধর্মী হচ্ছে। শুধু মুখস্থ করে ভালো ফল করার দিন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
তাই গত বছরের মতো সহজ পরীক্ষা হবে, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না।
এখন একটু থামুন।
আপনার সন্তানের গণিতের ভিত্তি আসলে কতটা শক্ত?
ইংরেজি grammar-এর বেসিকগুলো কি সত্যিই পরিষ্কার?
নাকি কোনোভাবে পরীক্ষা পাস করে পরের ক্লাসে উঠে যাচ্ছে?
বেশিরভাগ অভিভাবকই এই প্রশ্নগুলোর উত্তর জানেন না।
আর এখানেই শুরু হয় আসল সমস্যা।
একবার এই কথাগুলো সন্তানের মনে বসে গেলে, তাকে আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়া খুব কঠিন হয়ে যায়।
আর তখন শুধু Science, Commerce বা Arts এর প্রশ্ন না।
প্রশ্ন হয়ে দাঁড়ায় তার পুরো ভবিষ্যৎ।
কারণ যে শিশুর গণিত ও ইংরেজির ভিত্তি দুর্বল থাকে, সে ভবিষ্যতে যেকোনো ক্ষেত্রেই বাড়তি সংগ্রামের মুখোমুখি হয়।
ক্লাস বাড়ে।
বই বদলায়।
কিন্তু দুর্বল ভিত্তি থেকে যায়।
বাইরে থেকে মনে হয় সব ঠিক আছে।
কিন্তু ভেতরে ভেতরে ফাঁকাটা বড় হতে থাকে। আর সেই ফাঁকাটা একদিন প্রকাশ পায়, যেদিন সত্যিকারের প্রতিযোগিতা শুরু হয়।
সেদিন সে আবিষ্কার করবে, অন্যরা অনেক দূর এগিয়ে গেছে।
সেই দিনটা আসার আগেই সিদ্ধান্ত নিন। আজ থেকেই সন্তানের পড়াশোনাকে গুরুত্ব দিন। তার কোথায় সমস্যা, সেটা খুঁজে বের করুন। এবং সময় থাকতে সেই সমস্যার সমাধান করুন।
কারণ একটি বছর নষ্ট হওয়া মানে শুধু একটি ক্লাস নষ্ট হওয়া নয়। অনেক সময় সেটি একটি স্বপ্ন নষ্ট হওয়ার শুরু।
আর এখন সেই সময় এসে গেছে, যখন স্বপ্ন নষ্ট হওয়ার আগেই উদ্যোগ নিতে হবে। বাচ্চার ক্যারিয়ার বাঁচাতে হবে। বাচ্চার ভবিষ্যৎ বাঁচাতে হবে।
কারণ সময় কিন্তু থেমে নেই।
যেভাবে গত ছয় মাস চলে গেল, আপনি হয়তো খেয়ালও করেননি। সেদিনই তো আপনার সন্তান ক্লাস ৮ এ উঠল। দেখতে দেখতে ছয়টি মাস পার হয়ে গেল।
এখন আর শুধু ভাবার সময় নেই।
এখন দ্রুত উদ্যোগ নেওয়ার সময়।
এখন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সময়।
কারণ আজকে যে সমস্যাগুলো ছোট মনে হচ্ছে, কয়েক বছর পর সেগুলোই বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
তাহলে এখন সিদ্ধান্ত কী নিতে হবে?
সিদ্ধান্ত একটাই — আজকে থেকেই সিরিয়াস হন।
বাচ্চার পড়াশোনায় আসলে কোথায় কোথায় সমস্যা আছে, সেটা নিয়ে ভাবুন। এবং সেই সমস্যাগুলোর সমাধান করুন।
এর জন্য আপনাকে আলাদা করে কষ্ট করতে হবে না। বাচ্চার পড়াশোনায় কী কী সমস্যা থাকতে পারে এবং সেগুলোর সমাধান কী — সেটা আমরাই নিচে সুন্দর করে বলে দিচ্ছি।
শুধু একটু সময় নিয়ে পড়ুন — যদি আপনার সন্তান আপনার কাছে সত্যিই প্রিয় হয়।
করোনা, নতুন কারিকুলাম, জুলাই আন্দোলন, সরকার পতন, ইউনুস সরকারের আগমন — একের পর এক ধাক্কায় আপনার সন্তানের পড়াশোনার মধ্যে অনেক বড় বড় সমস্যা চলে এসেছে। এই সমস্যাগুলো কী এবং কীভাবে সমাধান করা যায় — সেটা জানতে নিচে পড়ুন।
একটু ভাবুন।
করোনার সময় স্কুল বন্ধ ছিল। অনলাইন ক্লাস হয়েছিল — কিন্তু সেটা কি সত্যিকারের পড়াশোনা ছিল? বাচ্চা স্ক্রিনের সামনে বসে থেকেছে, কিন্তু মাথায় কিছু ঢোকেনি।
তারপর এলো নতুন কারিকুলাম। গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন — পরীক্ষা নেই, চাপ নেই, পড়াশোনাও নেই।
তারপর এলো জুলাই আন্দোলন, সরকার পতন, সিলেবাস চেঞ্জ।
একের পর এক ধাক্কা।
এই ৫টা বছরের ঘাটতি এখন একসাথে চাপা পড়েছে আপনার সন্তানের ঘাড়ে। সে চেষ্টা করছে, কিন্তু ভিত্তিটাই নেই — তাই এগোতে পারছে না।
এটা তার দোষ না। এটা সময়ের দোষ।
এই কথা শুনে আপনার বুক ফেটে যায়, তাই না? আপনার মেধাবী সন্তান গণিত দেখলেই ভয় পায়। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি — সব কঠিন লাগে।
আসল সমস্যা কী?
এটা আরও বিপজ্জনক! আপনার সন্তান বাসায় অংক করতে পারে। কিন্তু পরীক্ষায় একই অংক একটু ভিন্নভাবে আসলেই — সম্পূর্ণ blank!
Right Form of Verb, Tag Question, Transformation — এসব দেখলেই মাথা ঘুরে যায়।
সবচেয়ে ভয়ংকর সমস্যা! আপনার সন্তান paragraph মুখস্থ করে লেখে। নিজে বানিয়ে এক লাইনও লিখতে পারে না।
আমাদের ফয়সাল স্যার আমাদেরকে শুধু বেসিক পড়াইতেন, শুধু বেসিক পড়াইতেন আর শুধু বেসিক পড়াইতেন। এমনকি আমি এবং আমার বন্ধু আমিরুল বোর হয়ে গেছিলাম যে ভাইয়া এত বেসিক কেন পড়ান? নতুন স্টুডেন্ট আসলে তাদেরকেও বেসিক পড়ান, তাদের সাথে আমাদেরকেও আবার সেই একই বেসিক পড়ান! আমাদের এত বেসিক কেন রিপিট হচ্ছে?
কিন্তু পরে যখন স্কুলে রেজাল্ট পাবলিশ হলো, পুরো স্কুলে চারজন শুধুমাত্র পাস করেছিল, যার মধ্যে আমরা দুজন ছিলাম! আমরা দুজনই ভাইয়ার কাছে পড়তাম, আর কেউ পড়ত না (উনি নতুন coaching খুলেছিলেন)। তখন আমরা বেসিকের আসল গুরুত্বটা বুঝলাম।
আচ্ছা, এবার বলি ফয়সাল স্যার কে? যিনি এত বেশি করে বেসিক পড়াইতেন, ওই ফয়সাল স্যার হচ্ছেন বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাকাউন্টিং সাবজেক্টের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বেশি বিক্রি হওয়া বই "RPS হিসাব বিচিত্রা" এর লেখক! এর মানে পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের লেখক নিজেও বেসিককে নিয়ে কতটা সিরিয়াস।
আর উনি যাকে পড়ালেন, সে ব্যক্তি আজ কোথায়? যেমন আমি — আমি যেহেতু বেসিকটা মজবুত করে পড়েছিলাম, আমি আজ কোথায়? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সও পেলাম, সেখান থেকে ভালো রেজাল্টের কারণে বৃত্তিও পেলাম। সুতরাং, বেসিককে কোনোভাবেই হালকা নেওয়া যাবে না।
এটা খুবই সিরিয়াস সমস্যা। আপনার সন্তান ক্লাসে কিছু বুঝছে না, কিন্তু প্রশ্ন করছে না।
প্রতিটি সমস্যার জন্য আমাদের কাছে সুনির্দিষ্ট পদ্ধতি আছে — শুধু কথায় নয়, প্রমাণসহ
সত্যি কথা যদি বলি — অন্য বিজ্ঞাপনদাতাদের মতো মিথ্যা আশা দেব না। চার বছরের পড়াশোনার ঘাটতি এখন পুরোপুরি মেটানো সম্ভব না। সামনেই পরীক্ষা, সময় হাতে নেই।
কিন্তু হ্যাঁ, একটা কাজ করা যায় — এবং এই কাজটাই আসল পার্থক্য তৈরি করে।
আমরা যা করি — প্রতিটি অধ্যায় শুরু করার আগে, সেই অধ্যায়ের সাথে সম্পর্কিত বেসিক বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিই। যেন অধ্যায়টা পড়তে বসলে বাচ্চা কোথাও আটকে না যায়, বরং সহজে বুঝতে পারে।
এই পদ্ধতিতে চার বছরের সম্পূর্ণ ঘাটতি কভার হোক বা না হোক — ওই অধ্যায়টা বুঝতে তার কোনো সমস্যা হবে না। এবং এভাবেই অধ্যায়ের পর অধ্যায় পার করে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে।
👇 আমি বেসিক কীভাবে পড়াই, সেটা আরও বিস্তারিত জানতে পারবেন নিচে সমস্যা-২ এর সমাধানে। এখনই দেখুন।
"Apnr pora ek kothai best … Apni Full basic theke bujhan pora ei jnno apnr chara onno kothaw pora bujtey e pari nah 2019 e theke 2023 pjnto apnr kacce E porse Allahmdulilah SSC and HSC vlw e result korty parse apnr obodan onk"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →আমরা কোনো Chapter শুরুর আগেই সেই Chapter-এর সব Basic Concepts একদম পরিষ্কার করে দিই।
কেন এটা গুরুত্বপূর্ণ?
প্রশ্নের শব্দ ক্লিয়ার না থাকলে প্রশ্নই বুঝবে না। প্রশ্ন না বুঝলে উত্তর কীভাবে পারবে?
উদাহরণ দেখুন:
"একটি ৫০ মিটার উঁচু দালানের ছাদ থেকে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৩০°। ওই বিন্দুর দালান থেকে দূরত্ব কত?"
আপনার সন্তান পড়ছে এই প্রশ্ন। কিন্তু: ভূতলস্থ বিন্দু মানে কী? অবনতি কোণ আবার কী? দূরত্ব বলতে কোন দূরত্ব — উল্লম্ব নাকি অনুভূমিক? শব্দগুলোই clear না। তাহলে অংক করবে কীভাবে?
আমরা কী করি? প্রতিটি Chapter শুরুর আগে একটি "Basic Masterclass" করি। সেই Chapter-এর সব Important শব্দ, Concept ভালো করে বুঝাই। পাদবিন্দু, ভূতলস্থ বিন্দু, উন্নতি কোণ, অবনতি কোণ, অতিভুজ, লম্ব, ভূমি — সব শব্দ clear করি।
"স্যার, আপনি আমাদের সকল বিষয় অনেক বেসিক থেকে বুঝিয়ে দেন, যা পড়াশোনার জগৎকে অনেক সহজ করে তুলে। এর কারণেই যেকোনো ধরনেরই স্টুডেন্ট হোক, সে একটি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয় এবং নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়।"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →ঘুরানো প্রশ্নের সামনে টিকে থাকতে হলে একটাই পথ — বেশি বেশি প্র্যাকটিস। যত বেশি বিভিন্ন ধরনের প্রশ্ন দেখবে, তত বেশি পরীক্ষার হলে যেকোনো ঘুরানো প্রশ্ন নিজে সলভ করতে পারবে।
কিন্তু প্রশ্ন হলো — এত বেশি প্র্যাকটিস করবে কোথা থেকে?
আপনি ভাবতে পারেন: লেকচার বা পাঞ্জেরী গাইড নিলেই তো অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পাওয়া যাবে। কিন্তু এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে —
ভালো প্র্যাকটিস বইয়ে যা থাকা দরকার:
১. প্রশ্নের সংখ্যা বেশি হতে হবে — প্রতিটি অধ্যায়ে যত বেশি প্রশ্ন, তত বেশি প্র্যাকটিস।
২. প্রশ্নের মান উন্নত হতে হবে — গাইডের নিজস্ব বানানো প্রশ্নের চেয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বোর্ডের প্রশ্ন অনেক বেশি কার্যকর। কারণ ওখানে বিভিন্ন শিক্ষকের বিভিন্ন মাথা কাজ করেছে — প্রশ্নের ধরন আলাদা, চিন্তার কোণ আলাদা।
এই দুটো গুণ একসাথে পাওয়া যায় এমন বই খুঁজে বের করা কার কাজ? বেশিরভাগ শিক্ষক এই কষ্ট করেন না। কিন্তু আমরা করেছি।
মার্কেটে ঘুরে ঘুরে বই নিয়ে গবেষণা করে আমরা এমন একটা গাইডের সন্ধান পেয়েছি যেটা দেখলে আপনি অবাক হবেন — 📖 দোলনা গাইড
এটা কোনো লেকচার, পাঞ্জেরী বা অন্য কোনো পরিচিত কোম্পানির গাইড না। এটা একটা ইউনিক গাইড, যারা প্রশ্নের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছে।
উদাহরণ দিই: শুধু ত্রিকোণমিতি অধ্যায়ের উপরেই এই গাইডে আছে প্রায় ১৬১টি সৃজনশীল প্রশ্ন — এবং সবগুলো কোনো না কোনো বোর্ড, স্কুল বা কলেজের প্রশ্ন। গাইডের নিজস্ব বানানো একটাও না।
এখন আপনি যেকোনো গাইড খুলে দেখুন — ত্রিকোণমিতির উপর ১৬১টি সৃজনশীল প্রশ্ন পাবেন কি?
১৬১টা প্রশ্ন মানে ১৬১ জন শিক্ষকের ১৬১টা মাথা ব্যবহার হয়েছে। এত বৈচিত্র্যময় প্রশ্নের প্র্যাকটিস যে ছাত্র করবে, পরীক্ষার হলে তাকে আর আটকানো কঠিন।
আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই বইটি কিনতে উৎসাহ দিই এবং এটি ফলো করে পড়াই। অন্য কোচিংয়ে হয়তো এই বইয়ের কথাই জানে না, বা নিজেদের শিট ধরিয়ে দেয়।
📌 একটু বলে রাখি — আমরা কিন্তু বলছি না যে আপনার সন্তানকে ১৬১টি প্রশ্ন সব করতেই হবে। এত প্রশ্ন একজন বাচ্চার পক্ষে করা সম্ভবও না, করতে চাইবেও না — এবং এতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমরা আসলে বোঝাতে চাইছি যে এত বড় একটা কালেকশন থেকে সে যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে, সেটাই বেছে নিয়ে প্র্যাকটিস করুক — তাতেই সে অনেক কিছু শিখবে।
⚡ ফলাফল: পরীক্ষায় যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক — আপনার সন্তান পারবে।
গ্রামার মানে শত শত rules মুখস্থ? না! আমার কাছে গ্রামার মানে ১ পৃষ্ঠা!
কীভাবে সম্ভব? আমি ইংরেজি শেখানোর জন্য এতটাই serious যে ২টি সম্পূর্ণ বই লিখেছি। একটা বেসিক ইংরেজির উপর, আরেকটা রাইটিং এর উপর। কিন্তু আসল জাদু হলো - আমি জটিল গ্রামার টপিকগুলোকে ১ পৃষ্ঠায় নিয়ে আসি।
Right Form of Verb - ৬৪+ rules নাকি ১ পৃষ্ঠা? অন্য টিচাররা ৬৪+ rules মুখস্থ করতে বলে। আমি? মাত্র ১ পৃষ্ঠা! এই ১ পৃষ্ঠা দিয়েই Right Form of Verb এর ৯৫% সমস্যা solve হয়ে যায়।
"ইংরেজি গ্রামার আপনার কাছে বুঝে পানির মতই লাগতো। আমি নিজেও এখন টেকনিক গুলো ফলো করে পড়াই আপনি যে টেক্নিক দিয়ে পড়াতেন। গ্রামার মানেই সবাই বুঝে শত শত রুলস মুখস্থ করা, কিন্তু আপনি যেভাবে পড়াইতেন তাতে রুলস মুখস্থ ছাড়াও গ্রামার এর এসেন্স টা বুঝতে পারতাম। ধন্যবাদ আপনাকে।"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →এটাই সবচেয়ে বড় সমস্যা - এবং আমিই একমাত্র এটা শেখাই!
সত্য কথা: আপনার সন্তান paragraph মুখস্থ করে লেখে। নিজে বানিয়ে লিখতে পারে না। কেন? সব টিচার শুধু গ্রামার পড়ায় - কিন্তু "কীভাবে লিখবে" শেখায় না। বাচ্চারা মুখস্থ করে - কিন্তু নতুন টপিক এলে ফাঁকা থাকে। কেউ step by step শেখায় না - idea থেকে sentence, sentence থেকে paragraph।
আমার পদ্ধতি আলাদা: আমি পুরো একটা কোর্স বানিয়েছি "কীভাবে নিজে থেকে ইংরেজি লিখবে" এর উপর। এবং এর উপর একটা সম্পূর্ণ বই লিখেছি।
কীভাবে শেখাই?
Step 1: Topic দেখে কীভাবে idea বের করবে
Step 2: Idea থেকে কীভাবে sentence বানাবে
Step 3: Sentence গুলো কীভাবে connect করবে
Step 4: কীভাবে paragraph শেষ করবে
ফলাফল? আপনার সন্তান যেকোনো টপিকে নিজে থেকে লিখতে পারবে। মুখস্থ করতে হবে না!
"আমি এই কোর্স এর মাধ্যমে নিজে থেকে ইংলিশ বানিয়ে লিখতে শিখে গেছি এবং লেখার সময় গ্রামার ঠিক রাখা খুবই easly শিখতে পেরেছি । আর এটা করতে গিয়ে আমার অনেকটা গ্রামারও শেখা হয়েগেছে । الحمد لله"
🔗 WhatsApp রিভিউ প্রমাণ দেখুন →বড় ব্যাচে কী সমস্যা? ৫০ জনের মধ্যে দুর্বল Student হারিয়ে যায়। শিক্ষক দেখতে পারেন না কে বুঝছে, কে বুঝছে না। লজ্জায় প্রশ্ন করতে পারে না। পিছিয়ে থাকলেও কেউ খেয়াল করে না।
আমাদের ১২ জনের ব্যাচে:
প্রতিটা ছাত্রকে আলাদাভাবে দেখা সম্ভব — কে বুঝলো, কে বুঝলো না সব জানা সম্ভব। দুর্বল ছাত্রকে আলাদা সময় — প্রতিদিন ক্লাসের পর আমি হাতে ১৫/২০ মিনিট রাখি "দুর্বলদের আলাদা সাপোর্ট সেশন" নামে। প্রশ্ন করতে পারে — ছোট ব্যাচ, লজ্জা কম। Individual attention — প্রতিটা Student-এর Progress Track করা সম্ভব।
এই কারণেই আমরা ১২ জনের বেশি নিই না। Quality Compromise করতে চাই না।
মনে রাখবেন — এটা গতানুগতিক কোনো কোচিং সেন্টার না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি পাওয়া ছাত্রের প্রাইভেট ব্যাচ, যেখানে আপনার সন্তান এই সুন্দর পদ্ধতিতে পড়ার সুযোগ পাবে।
সুতরাং — সিট শেষ হওয়ার আগেই এখনই বুকিং করে নিন।
আমরা অনলাইন ও অফলাইন — দুই সিস্টেমেই পড়াই। আপনার বাসা যদি ঢাকার মোহাম্মদপুর বা আশেপাশে হয়, তাহলে অফলাইনে সরাসরি পড়াতে পারবেন। আর আপনার বাসা দূরে হলে, আপনি অনলাইনে পড়াতে পারবেন।
⏰ পরে ভর্তি করাবেন ভাবছেন?
আপনার মাথায় এখন হয়তো আসছে — "এখন না, আর কিছুদিন যাক, তারপর ভর্তি করাবো।"
কিন্তু একটু ভাবুন — গত বছরও কি এই কথাই মাথায় আসেনি? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন — বছরের অর্ধেক চলে গেছে। কোথায় গেল এই সময়?
আপনার সন্তান কিন্তু থেমে নেই। সে প্রতিদিন হয় এগোচ্ছে, নয়তো পিছাচ্ছে। মাঝামাঝি বলে কিছু নেই। আর আপনিও বুঝতে পারছেন — সে এখন পিছাচ্ছে।
হয়তো ভাবছেন — "ঠিক আছে, পরের মাস থেকে শুরু করাবো।" কিন্তু নতুন মাসও তো ইতিমধ্যে কিছুদিন পার হয়ে গেল। এভাবে ভাবতে ভাবতেই দিন চলে যায়।
✅ আপনাকে তেমন কিছুই করতে হবে না — শুধু একদিন অফিসে আসুন, ভর্তি করুন, চলে যান। সুতরাং — এখনই অ্যাকশন নিন। (আর যদি অনলাইনে পড়াতে চান, তাহলে শুধুমাত্র ফোনে কথা বলে বুকিং করুন।)
👇 যা বলার বলে দিলাম। এখন সন্তুষ্ট হলে নিচের যেকোনো একটা বাটনে টিপ দিয়ে এখনই বুকিং করুন।
আমার কাছে এমন ৬টা জিনিস আছে যেটা হয়তো বাংলাদেশের হাতে গোনা কিছু টিচারদের কাছে আছে
✓ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষক
✓ ৯+ বছরের অভিজ্ঞতা
✓ ৪টি পুস্তিকা + ২টি বইয়ের লেখক
একটা জিনিস বুঝুন:
১,৮৫,০০০+ কমার্স পরীক্ষার্থী ২০১৫ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল
⬇️
১,১৭২ জন ঢাকা বিশ্ববিদ্যালয় C Unit-এ চান্স পেয়েছিল
⬇️
৩৪৬ জন বৃত্তি পেয়েছিল (আমি তাদের একজন)
এটা প্রশংসার জন্য না। বোঝানোর জন্য — ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত টিচার কয়জন পাবেন?
আমি শুধু পড়াই না — পুরো ছাত্র-ছাত্রীদের জন্য বইও লিখেছি:
এবং বড় ২টি বই হলো:
১) ইংলিশ শব্দার্থ শেখার জন্য "English Gamebook"
২) হিসাববিজ্ঞানের আর্থিক বিবরণী শিখার জন্য "মাত্র ৩ ধাপে দুর্বলদের আর্থিক বিবরণী"
📝 দ্রষ্টব্য: এই পুস্তিকাগুলো ছোট। বড় বইয়ের লিংক এখানে দেওয়া সম্ভব না কারণ পিডিএফ ভার্সন ইন্টারনেট ছড়িয়ে গেলে বই বিক্রি হবে না। অফিসে আসলে হয়তো সরাসরি বইগুলো দেখতে পারবেন।
কয়েকটি পুস্তিকা দেখতে টিপ দিন:
আমার শিক্ষকরা দেশসেরা। তাদের কাছ থেকে শিখেছি বলেই আজ আমি এত ভালো পড়াতে পারি:
✅ আদিব হোসেন স্যার — ২০০৬ সালে ঢাকা বোর্ডে ২য় স্থান অধিকারী
✅ মোহাম্মদ ফয়সাল স্যার — ঢাকা বিশ্ববিদ্যালয়ের admission test এর জন্য বিখ্যাত accounting বই "হিসাব বিচিত্রা" বইয়ের লেখক
✅ আব্দুল আজিজ স্যার — সারা বাংলাদেশে পরিসংখ্যানের উপর সবচেয়ে বেশি বিক্রয় হওয়া বইয়ের লেখক
✅ মোজাম্মেল হক মারুফ স্যার — Master Grammar, Master Paper সহ আরও ১৪টা বইয়ের লেখক
✅ বেল্লাল হোসেন (মানিক) স্যার — ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা এবং University of Mexico থেকে intern করে আমেরিকার Dallas, Texas শহরের Deloitte কোম্পানিতে Senior Consultant হিসেবে কর্মরত
এই মানের শিক্ষকদের কাছে Training পাওয়া — এটাই আমাকে আলাদা করে।
২০১৬ সাল থেকে পড়াচ্ছি। প্রায় ৯ বছর পার করে দিলাম পড়ানোর মধ্যেই। ইউনিভার্সিটিতে ঢুকার আগে থেকেই পড়াইতাম, ইউনিভার্সিটি চলাকালীন পড়াইলাম, ইউনিভার্সিটির পরেও পড়াচ্ছি😊। পড়ানো অনেকের জন্য আসলে নেশা, যদিও আমার জন্য এখনো সেরকম নেশা হয়ে উঠে নাই😢।
৯ বছরে শত শত ছাত্র-ছাত্রী পড়িয়েছি। তাদের সাফল্যই আমার আসল পরিচয়।
বেসিক যে কেমন পড়াই, তা তো আপনি আগেই দেখে নিয়েছেন উপরে আমার ছাত্র-ছাত্রীদের রিভিউতে। Foundation Recovery Program থেকে শুরু করে প্রতিটা chapter-এ বেসিক ক্লিয়ার করা আমার পদ্ধতির মূল ভিত্তি।
প্রতিটি topic শুরুর আগে বেসিক মাস্টারক্লাস → এটাই আমার সিগনেচার স্টাইল!
ভিডিওতে দেখুন আমি কীভাবে পড়াই এবং ছাত্র-ছাত্রীদের সাথে কেমন interact করি
ভিডিও না দেখা গেলে এখানে ক্লিক করুন
আমার যা বলার ছিল, সব বলে দিলাম😊। এবার আপনি সন্তুষ্ট থাকলে নিচের বাটনে টিপ দিয়ে এখনও বুকিং করেন।
উত্তর:
নিচের বাটনে টিপ দিয়ে ফেসবুকে সকল ছাত্র-ছাত্রীর নিজ হাতে দেওয়া মতামত পড়ুন। বুঝতে পারবেন আমরা কত ভালো পড়াই যে একজন দুর্বল বাচ্চাও সহজে বুঝতে পারে।
এখন শুনুন সত্যিটা: ২/৩ দিন ফ্রি ক্লাস একটা স্ক্যাম। প্রথম ২/৩ দিন আমরা খুব ভালো করে পড়াবো, তারপর বেতন নেওয়ার পর দেখবেন সিরিয়াসনেস কমে গেছে। এরকম অনেক জায়গায় হয়।
তাই আমি আপনাকে আরও বড় সুযোগ দিচ্ছি:
আমরা এত বড় কথা বলতে পারি কারণ নিজের পড়ানোর উপর আত্মবিশ্বাস আছে 😊
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়:
আপনাকে আমাদের কাছে টাকা চাওয়ার জন্য আসতে হবে না। আপনি শুধু আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম ফিলাপ করবেন যেখানে আপনার বিকাশ নাম্বার/নগদ নাম্বার/ব্যাংক একাউন্টের নাম্বার দিবেন। অটোমেটিক ৭২ ঘণ্টার মধ্যে আপনার টাকা পৌঁছে যাবে। কারণ আমরা জানি যে, যদি সরাসরি দেখা করে টাকা নিতে বলি তাহলে মানুষ আসতে লজ্জা করবে এবং নিজের টাকা ফেরত পাবে না।
আমরা ফোন দিয়ে আপনাকে একটা কথাও জিজ্ঞেস করব না যে, সন্তান কেন পড়তে চাচ্ছে না ইত্যাদি ইত্যাদি। কারণ আমরা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করতে চাই। ফোন ইত্যাদি যদি দেই, তাহলে আপনি আবারও লজ্জায় পড়ে যাবেন।
আমরা ছেলে ও মেয়েদের ব্যাচ আলাদা পড়াই যেন ভবিষ্যতে কখনও এদের মাঝেমধ্যে কোনো প্রেম প্রীতি বা ভালোবাসার সুযোগ না হয়। কারণ আপনিও জানেন, জীবন ধ্বংস করার জন্য এই একটা জিনিস যথেষ্ট। যেই সন্তান আপনার অনুগত ছিল, সেই আপনার কথা শুনবে না যখন সে এইসব চক্করে পড়বে।
যাই হোক, মূল কথায় আসি।
📅 আমরা সাধারণত দুটো রুটিনে পড়াই:
এই দুটো রুটিনের মধ্যে কোন স্লটটা এখন খালি আছে — সেটা জানতে নিচের বাটনে টিপ দিয়ে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন অথবা সরাসরি কল দিন।
📱 হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন 📞 কল করুন: 01949726992প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ১২ জন ছাত্র-ছাত্রী নেওয়া হয়। এতে প্রতিটি শিক্ষার্থীকে আলাদা মনোযোগ দেওয়া সম্ভব হয়।
💡 নিচের বেতন অনলাইন ও অফলাইন — উভয় ক্ষেত্রেই একই।
আপনার মাথায় আসতে পারে — অনলাইনের ক্ষেত্রে তো বেতন কম হওয়া উচিত ছিল! কিন্তু না। কারণ, অনলাইন ও অফলাইন — দুই ক্ষেত্রেই আমরা সর্বোচ্চ মাত্র ১২ জন শিক্ষার্থী নিই। যেখানে অফলাইনে অনেক কোচিং একটা রুমে ত্রিশ-চল্লিশ জন বাচ্চা পড়িয়ে অনেক বেশি ইনকাম করে, আমরা সেখানে মাত্র ১২ জন পড়াই।
অনলাইনেও একই কথা — মোবাইল/ভিডিও কলে চাইলে একসাথে ত্রিশ-চল্লিশ-পঞ্চাশ জনকে পড়ানো সম্ভব, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা প্রতিটা বাচ্চার সার্ভিস ও মান ঠিক রাখতে চাই। বরং অনলাইনে পড়াতে পরিশ্রম আসলে আরও বেশি লাগে। এই কারণেই আমাদের অনলাইন ও অফলাইনের বেতন সমান।
উত্তর:
সুন্দর প্রশ্ন। একটাই ছোট্ট শর্ত আছে যে, ৮০% উপস্থিতি থাকতে হবে। আর কিছু না, ব্যাস।
ছাত্র ৮০% উপস্থিত থাকার পরও এক মাস পরে পড়া দ্বারা সন্তুষ্ট না হলে সম্পূর্ণ বেতন, ভর্তি ফি ইত্যাদি সব ফেরত পাবেন আপনি।
সম্পূর্ণ ঠিকানা:
৩৩/১১, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা - ১২০৭
কীভাবে খুঁজে পাবেন:
কেন্দ্রীয় কলেজ থেকে ২ মিনিটের ব্যবধানে (কেন্দ্রীয় কলেজের সামনে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে, "বঙ্গবন্ধু মাঠ" কোনদিকে। সেই মাঠের সাথেই আমাদের প্রতিষ্ঠান)
↑ এই বিল্ডিংয়ে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত
বিল্ডিং এর ছবি দেখে সহজেই চিনতে পারবেন
সিট/ টাইমিং স্লট শেষ হওয়ার আগেই নিজের সন্তানের জন্য মাত্র ৩০০ টাকা বিকাশে পাঠিয়ে হলেও বুকিং করে নেন