সমস্যা-১: বিগত ৫ বছরের পড়াশোনার ভয়াবহ ঘাটতি
একটু ভাবুন।
করোনার সময় স্কুল বন্ধ ছিল। অনলাইন ক্লাস হয়েছিল — কিন্তু সেটা কি সত্যিকারের পড়াশোনা ছিল? বাচ্চা স্ক্রিনের সামনে বসে থেকেছে, কিন্তু মাথায় কিছু ঢোকেনি।
তারপর এলো নতুন কারিকুলাম। গ্রুপ স্টাডি, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন — পরীক্ষা নেই, চাপ নেই, পড়াশোনাও নেই।
তারপর এলো জুলাই আন্দোলন, সরকার পতন, সিলেবাস চেঞ্জ।
একের পর এক ধাক্কা।
সৎভাবে উত্তর দিন — পেরেছে?
এই ৫টা বছরের ঘাটতি এখন একসাথে চাপা পড়েছে আপনার সন্তানের ঘাড়ে। সে চেষ্টা করছে, কিন্তু ভিত্তিটাই নেই — তাই এগোতে পারছে না।
এটা তার দোষ না। এটা সময়ের দোষ।
সমস্যা-২: গণিত দেখলেই ভয় — মাথায় ঢোকে না
এই কথা শুনে আপনার বুক ফেটে যায়, তাই না? আপনার মেধাবী সন্তান গণিত দেখলেই ভয় পায়। বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি — সব কঠিন লাগে।
আসল সমস্যা কী?
- বেসিক ক্লিয়ার নেই — শিক্ষকরা সরাসরি চ্যাপ্টার শুরু করে দেয়, ভিত্তি তৈরি করে না
- ত্রিকোণমিতি, জ্যামিতি — সব কঠিন লাগে কারণ বেসিক শেখানো হয়নি
- ঘুরানো প্রশ্ন — পরীক্ষায় একটু ভিন্নভাবে আসলেই আটকে যায়
সমস্যা-৩: বইয়ের অংক পারলেও পরীক্ষার Hall-এ ঘুরিয়ে দিলে আর পারে না
এটা আরও বিপজ্জনক! আপনার সন্তান বাসায় অংক করতে পারে। কিন্তু পরীক্ষায় একই অংক একটু ভিন্নভাবে আসলেই — সম্পূর্ণ blank!
- বইয়ের অংক মুখস্থ করে ফেলেছে — বুঝেনি
- শিক্ষক শুধু একভাবে শেখায় — ঘুরিয়ে দেখায় না
- পরীক্ষায় নতুন ধরনের প্রশ্ন দেখে মাথা গরম হয়ে যায়
- আত্মবিশ্বাস হারিয়ে ফেলে — বাকি প্রশ্নও ভুল হয়
সমস্যা-৪: ইংরেজি গ্রামারে অনেক দুর্বল
Right Form of Verb, Tag Question, Transformation — এসব দেখলেই মাথা ঘুরে যায়।
- শত শত rules মুখস্থ করতে বলে — কিন্তু বুঝিয়ে দেয় না কীভাবে সহজে মনে রাখবে
- গ্রামারে প্রচণ্ড ভয় — ইংরেজির বেসিক খারাপ বলে
- পরীক্ষায় blank থেকে যায় — মুখস্থ ভুলে গেলে কিছুই লিখতে পারে না
সমস্যা-৫: ইংরেজি নিজে থেকে বানিয়ে লিখতে পারে না
সবচেয়ে ভয়ংকর সমস্যা! আপনার সন্তান paragraph মুখস্থ করে লেখে। নিজে বানিয়ে এক লাইনও লিখতে পারে না।
- সব টিচার শুধু গ্রামার পড়ায় — কিন্তু "কীভাবে লিখবে" শেখায় না
- বাচ্চারা মুখস্থ করে — কিন্তু নতুন টপিক এলে ফাঁকা থাকে
- কেউ step by step শেখায় না — idea থেকে sentence, sentence থেকে paragraph
সমস্যা-৬: সবার সামনে প্রশ্ন করতে লজ্জা পায় — না বুঝেই চুপ থাকে
এটা খুবই সিরিয়াস সমস্যা। আপনার সন্তান ক্লাসে কিছু বুঝছে না, কিন্তু প্রশ্ন করছে না।
- ৪০-৫০ জনের ক্লাস — সবার সামনে প্রশ্ন করতে লজ্জা লাগে
- "আমি বোকা" ভাববে অন্যরা — এই ভয়ে চুপ থাকে
- শিক্ষক খেয়াল করে না — কে বুঝছে, কে বুঝছে না
- পিছিয়ে পড়তে থাকে — দিন দিন gap বাড়ে
⚠️ আরও কিছু সমস্যা যা আপনি হয়তো টের পাচ্ছেন না:
- ⏰ পড়ার ধৈর্য নেই: লম্বা সময় পড়ার টেবিলে বসতে পারে না। ৩০ মিনিট পর মনোযোগ নষ্ট হয়ে যায়। Concentrate করতে পারে না। মোবাইল, গেম, YouTube-এ মন বেশি থাকে।
- 📉 প্রাইভেট/কোচিং/স্কুলে পড়েও কোনো উন্নতি নেই: ৬ মাস, ১ বছর ধরে প্রাইভেট পড়ছে কিন্তু রেজাল্টে কোনো পরিবর্তন নেই। শিক্ষক পড়ান কিন্তু বাচ্চা বুঝে না। টাকা খরচ হচ্ছে কিন্তু লাভ নেই। হতাশা বাড়ছে।
- 👥 স্কুলে ৪০/৫০ জনের ক্লাস: আজকাল বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান বেশি টাকা উপার্জন করার জন্য ২০/৩০ জন পর্যন্ত নিয়ে নেয়। এত বড় ব্যাচে শিক্ষক সবাইকে সমান গুরুত্ব দিতে পারেন না। দুর্বল ছাত্ররা পিছিয়ে পড়ে। ভিড়ে আপনার সন্তান হারিয়ে যায়।
- 🔄 একই ভুল বারবার করে: একবার ভুল করলো, শিখলো না। আবার পরেরবার একই ভুল। কোথায় ভুল হচ্ছে নিজেও বুঝতে পারে না। কেউ ধরিয়ে দেয় না। ভুলের pattern চিহ্নিত হয় না।
- ❓ আপনি জানেন না আপনার সন্তান আসলে কতদূর এগিয়েছে: কোনো রিপোর্ট নেই, কোনো accountability নেই। শিক্ষক বলেন "ভালো আছে" কিন্তু পরীক্ষায় খারাপ রেজাল্ট। আসলে কী হচ্ছে জানার উপায় নেই। Progress track করার কোনো সিস্টেম নেই।
- 😔 "আমি বোকা, আমি পারব না" মানসিকতা: বারবার fail করার পর আত্মবিশ্বাস শূন্য হয়ে গেছে। "আমার দ্বারা হবে না" এই ধারণা মাথায় ঢুকে গেছে। চেষ্টা করার আগ্রহই হারিয়ে ফেলেছে। নিজেকে অন্যদের থেকে কম মনে করে।
আমরা কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করি?
প্রতিটি সমস্যার জন্য আমাদের কাছে সুনির্দিষ্ট পদ্ধতি আছে — শুধু কথায় নয়, প্রমাণসহ
বিগত ৪ বছরের পড়াশোনার ঘাটতি → অধ্যায়-ভিত্তিক বেসিক ফার্স্ট পদ্ধতি
সত্যি কথা যদি বলি — অন্য বিজ্ঞাপনদাতাদের মতো মিথ্যা আশা দেব না। চার বছরের পড়াশোনার ঘাটতি এখন পুরোপুরি মেটানো সম্ভব না। সামনেই পরীক্ষা, সময় হাতে নেই।
কিন্তু হ্যাঁ, একটা কাজ করা যায় — এবং এই কাজটাই আসল পার্থক্য তৈরি করে।
আমরা যা করি — প্রতিটি অধ্যায় শুরু করার আগে, সেই অধ্যায়ের সাথে সম্পর্কিত বেসিক বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিই। যেন অধ্যায়টা পড়তে বসলে বাচ্চা কোথাও আটকে না যায়, বরং সহজে বুঝতে পারে।
এই পদ্ধতিতে চার বছরের সম্পূর্ণ ঘাটতি কভার হোক বা না হোক — ওই অধ্যায়টা বুঝতে তার কোনো সমস্যা হবে না। এবং এভাবেই অধ্যায়ের পর অধ্যায় পার করে সে পরীক্ষায় ভালো ফলাফল করবে।
👇 আমি বেসিক কীভাবে পড়াই, সেটা আরও বিস্তারিত জানতে পারবেন নিচে সমস্যা-২ এর সমাধানে। এখনই দেখুন।
"Apnr pora ek kothai best … Apni Full basic theke bujhan pora ei jnno apnr chara onno kothaw pora bujtey e pari nah 2019 e theke 2023 pjnto apnr kacce E porse Allahmdulilah SSC and HSC vlw e result korty parse apnr obodan onk"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →গণিত দেখলেই ভয় → Basic-First Approach
আমরা কোনো Chapter শুরুর আগেই সেই Chapter-এর সব Basic Concepts একদম পরিষ্কার করে দিই।
কেন এটা গুরুত্বপূর্ণ?
প্রশ্নের শব্দ ক্লিয়ার না থাকলে প্রশ্নই বুঝবে না। প্রশ্ন না বুঝলে উত্তর কীভাবে পারবে?
উদাহরণ দেখুন:
"একটি ৫০ মিটার উঁচু দালানের ছাদ থেকে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ ৩০°। ওই বিন্দুর দালান থেকে দূরত্ব কত?"
আপনার সন্তান পড়ছে এই প্রশ্ন। কিন্তু: ভূতলস্থ বিন্দু মানে কী? অবনতি কোণ আবার কী? দূরত্ব বলতে কোন দূরত্ব — উল্লম্ব নাকি অনুভূমিক? শব্দগুলোই clear না। তাহলে অংক করবে কীভাবে?
আমরা কী করি? প্রতিটি Chapter শুরুর আগে একটি "Basic Masterclass" করি। সেই Chapter-এর সব Important শব্দ, Concept ভালো করে বুঝাই। পাদবিন্দু, ভূতলস্থ বিন্দু, উন্নতি কোণ, অবনতি কোণ, অতিভুজ, লম্ব, ভূমি — সব শব্দ clear করি।
"স্যার, আপনি আমাদের সকল বিষয় অনেক বেসিক থেকে বুঝিয়ে দেন, যা পড়াশোনার জগৎকে অনেক সহজ করে তুলে। এর কারণেই যেকোনো ধরনেরই স্টুডেন্ট হোক, সে একটি ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয় এবং নিজের জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়।"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →পরীক্ষায় ঘুরিয়ে দিলে পারে না → বেশি বেশি প্র্যাকটিস + সঠিক বই
ঘুরানো প্রশ্নের সামনে টিকে থাকতে হলে একটাই পথ — বেশি বেশি প্র্যাকটিস। যত বেশি বিভিন্ন ধরনের প্রশ্ন দেখবে, তত বেশি পরীক্ষার হলে যেকোনো ঘুরানো প্রশ্ন নিজে সলভ করতে পারবে।
কিন্তু প্রশ্ন হলো — এত বেশি প্র্যাকটিস করবে কোথা থেকে?
আপনি ভাবতে পারেন: লেকচার বা পাঞ্জেরী গাইড নিলেই তো অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পাওয়া যাবে। কিন্তু এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে —
ভালো প্র্যাকটিস বইয়ে যা থাকা দরকার:
১. প্রশ্নের সংখ্যা বেশি হতে হবে — প্রতিটি অধ্যায়ে যত বেশি প্রশ্ন, তত বেশি প্র্যাকটিস।
২. প্রশ্নের মান উন্নত হতে হবে — গাইডের নিজস্ব বানানো প্রশ্নের চেয়ে বিভিন্ন স্কুল, কলেজ ও বোর্ডের প্রশ্ন অনেক বেশি কার্যকর। কারণ ওখানে বিভিন্ন শিক্ষকের বিভিন্ন মাথা কাজ করেছে — প্রশ্নের ধরন আলাদা, চিন্তার কোণ আলাদা।
এই দুটো গুণ একসাথে পাওয়া যায় এমন বই খুঁজে বের করা কার কাজ? বেশিরভাগ শিক্ষক এই কষ্ট করেন না। কিন্তু আমরা করেছি।
মার্কেটে ঘুরে ঘুরে বই নিয়ে গবেষণা করে আমরা এমন একটা গাইডের সন্ধান পেয়েছি যেটা দেখলে আপনি অবাক হবেন — 📖 দোলনা গাইড
এটা কোনো লেকচার, পাঞ্জেরী বা অন্য কোনো পরিচিত কোম্পানির গাইড না। এটা একটা ইউনিক গাইড, যারা প্রশ্নের ক্ষেত্রে একটা বিপ্লব এনেছে।
উদাহরণ দিই: শুধু ত্রিকোণমিতি অধ্যায়ের উপরেই এই গাইডে আছে প্রায় ১৬১টি সৃজনশীল প্রশ্ন — এবং সবগুলো কোনো না কোনো বোর্ড, স্কুল বা কলেজের প্রশ্ন। গাইডের নিজস্ব বানানো একটাও না।
এখন আপনি যেকোনো গাইড খুলে দেখুন — ত্রিকোণমিতির উপর ১৬১টি সৃজনশীল প্রশ্ন পাবেন কি?
১৬১টা প্রশ্ন মানে ১৬১ জন শিক্ষকের ১৬১টা মাথা ব্যবহার হয়েছে। এত বৈচিত্র্যময় প্রশ্নের প্র্যাকটিস যে ছাত্র করবে, পরীক্ষার হলে তাকে আর আটকানো কঠিন।
আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই বইটি কিনতে উৎসাহ দিই এবং এটি ফলো করে পড়াই। অন্য কোচিংয়ে হয়তো এই বইয়ের কথাই জানে না, বা নিজেদের শিট ধরিয়ে দেয়।
📌 একটু বলে রাখি — আমরা কিন্তু বলছি না যে আপনার সন্তানকে ১৬১টি প্রশ্ন সব করতেই হবে। এত প্রশ্ন একজন বাচ্চার পক্ষে করা সম্ভবও না, করতে চাইবেও না — এবং এতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমরা আসলে বোঝাতে চাইছি যে এত বড় একটা কালেকশন থেকে সে যেটা ইচ্ছা, যেটা ভালো লাগে, সেটাই বেছে নিয়ে প্র্যাকটিস করুক — তাতেই সে অনেক কিছু শিখবে।
⚡ ফলাফল: পরীক্ষায় যেভাবেই প্রশ্ন ঘুরিয়ে আসুক — আপনার সন্তান পারবে।
ইংরেজি গ্রামারে দুর্বল → ইংরেজি গ্রামার - আর ভয় নয়
গ্রামার মানে শত শত rules মুখস্থ? না! আমার কাছে গ্রামার মানে ১ পৃষ্ঠা!
কীভাবে সম্ভব? আমি ইংরেজি শেখানোর জন্য এতটাই serious যে ২টি সম্পূর্ণ বই লিখেছি। একটা বেসিক ইংরেজির উপর, আরেকটা রাইটিং এর উপর। কিন্তু আসল জাদু হলো - আমি জটিল গ্রামার টপিকগুলোকে ১ পৃষ্ঠায় নিয়ে আসি।
Right Form of Verb - ৬৪+ rules নাকি ১ পৃষ্ঠা? অন্য টিচাররা ৬৪+ rules মুখস্থ করতে বলে। আমি? মাত্র ১ পৃষ্ঠা! এই ১ পৃষ্ঠা দিয়েই Right Form of Verb এর ৯৫% সমস্যা solve হয়ে যায়।
"ইংরেজি গ্রামার আপনার কাছে বুঝে পানির মতই লাগতো। আমি নিজেও এখন টেকনিক গুলো ফলো করে পড়াই আপনি যে টেক্নিক দিয়ে পড়াতেন। গ্রামার মানেই সবাই বুঝে শত শত রুলস মুখস্থ করা, কিন্তু আপনি যেভাবে পড়াইতেন তাতে রুলস মুখস্থ ছাড়াও গ্রামার এর এসেন্স টা বুঝতে পারতাম। ধন্যবাদ আপনাকে।"
🔗 রিভিউ প্রমাণ দেখুন →ইংরেজি নিজে থেকে লিখতে পারে না → মুখস্থ নয়, বুঝে লিখুন
এটাই সবচেয়ে বড় সমস্যা - এবং আমিই একমাত্র এটা শেখাই!
সত্য কথা: আপনার সন্তান paragraph মুখস্থ করে লেখে। নিজে বানিয়ে লিখতে পারে না। কেন? সব টিচার শুধু গ্রামার পড়ায় - কিন্তু "কীভাবে লিখবে" শেখায় না। বাচ্চারা মুখস্থ করে - কিন্তু নতুন টপিক এলে ফাঁকা থাকে। কেউ step by step শেখায় না - idea থেকে sentence, sentence থেকে paragraph।
আমার পদ্ধতি আলাদা: আমি পুরো একটা কোর্স বানিয়েছি "কীভাবে নিজে থেকে ইংরেজি লিখবে" এর উপর। এবং এর উপর একটা সম্পূর্ণ বই লিখেছি।
কীভাবে শেখাই?
Step 1: Topic দেখে কীভাবে idea বের করবে
Step 2: Idea থেকে কীভাবে sentence বানাবে
Step 3: Sentence গুলো কীভাবে connect করবে
Step 4: কীভাবে paragraph শেষ করবে
ফলাফল? আপনার সন্তান যেকোনো টপিকে নিজে থেকে লিখতে পারবে। মুখস্থ করতে হবে না!
"আমি এই কোর্স এর মাধ্যমে নিজে থেকে ইংলিশ বানিয়ে লিখতে শিখে গেছি এবং লেখার সময় গ্রামার ঠিক রাখা খুবই easly শিখতে পেরেছি । আর এটা করতে গিয়ে আমার অনেকটা গ্রামারও শেখা হয়েগেছে । الحمد لله"
🔗 WhatsApp রিভিউ প্রমাণ দেখুন →লজ্জায় প্রশ্ন করে না → মাত্র ১২ জনের ছোট ব্যাচ
বড় ব্যাচে কী সমস্যা? ৫০ জনের মধ্যে দুর্বল Student হারিয়ে যায়। শিক্ষক দেখতে পারেন না কে বুঝছে, কে বুঝছে না। লজ্জায় প্রশ্ন করতে পারে না। পিছিয়ে থাকলেও কেউ খেয়াল করে না।
আমাদের ১২ জনের ব্যাচে:
প্রতিটা ছাত্রকে আলাদাভাবে দেখা সম্ভব — কে বুঝলো, কে বুঝলো না সব জানা সম্ভব। দুর্বল ছাত্রকে আলাদা সময় — প্রতিদিন ক্লাসের পর আমি হাতে ১৫/২০ মিনিট রাখি "দুর্বলদের আলাদা সাপোর্ট সেশন" নামে। প্রশ্ন করতে পারে — ছোট ব্যাচ, লজ্জা কম। Individual attention — প্রতিটা Student-এর Progress Track করা সম্ভব।
এই কারণেই আমরা ১২ জনের বেশি নিই না। Quality Compromise করতে চাই না।
এতক্ষণ তো সমস্যার সমাধান জানলেন —
কিন্তু সমাধান জানলেই কি হবে? পদক্ষেপ কি নিতে হবে না?
বাচ্চার ভবিষ্যৎ নিয়ে কি Experiment করবেন? কখনোই না।
এই সকল সমস্যার সমাধান মাত্র ১২ জনের ছোট্ট প্রাইভেট ব্যাচে দেওয়া হয়।
যেখানে পড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত — সাজিদ আলী আত্তারি।